শুক্রবার
০১ মার্চ ২০২৪
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক *

তৃণমূলের কর্মীদের শ্রম-ঘামেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে টিকে আছে তাই তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর দীন মোহাম্মদ কমিউনিটি সেন্টারে ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের যুবলীগ নেতা মরহুম আমিনুল ইসলাম অভি ও আরশাদ আমান টিপু স্মরণে আয়োজিত মিলাদ মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি৷ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. জাবেদ, আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহীম, আলহাজ ইদ্রীস কাজেমী, অহিদুর রহমান মহসীন, গোলাম মোহাম্মদ, হুমায়ন কবীর রোকন, মাহাফুজুর রহমান, নিজাজ আহমেদ খান, মোহাম্মদ শামসুল হক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোহাম্মদ হোসেন আরশাদ৷