সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৩ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জমিয়তের সঙ্গে নির্বাচনি সমঝোতা—৪ আসন ছাড়ল বিএনপি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ–এর সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি সমঝোতা করেছে বিএনপি। সমঝোতার অংশ হিসেবে দলটিকে ৪টি সংসদীয় আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই সমঝোতার ঘোষণা দেওয়া হয়।

জমিয়তের জন্য ছেড়ে দেওয়া আসনগুলো হলো—

নীলফামারী-১: মঞ্জুরুল ইসলাম আফেন্দী

নারায়ণগঞ্জ-৪: মনির হোসাইন কাসেমী

সিলেট-৫: আমির উবায়দুল্লাহ ফারুক

ব্রাহ্মণবাড়িয়া-২: জুনায়েদ আল হাবিব

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, “জমিয়তের সঙ্গে বিএনপির নির্বাচনি সমঝোতা হয়েছে। সমঝোতার অংশ হিসেবে উভয় দল পরস্পরের আসনে প্রার্থী দেবে না।”

দলীয় সূত্র জানায়, জমিয়ত প্রাথমিকভাবে ৫টি আসনের দাবি জানালেও বিএনপি প্রথমে ৩টি আসনে সম্মত হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে আরও একটি আসন যুক্ত করে মোট ৪টি আসনে সমঝোতা চূড়ান্ত করা হয়।