সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৪ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

একসঙ্গে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ মারুফ মডেল স্কুলে

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: মিরসরাইয়ের মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক সাইফুদ্দিন মীর শাহীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোমিন উদ্দিন, সহকারী শিক্ষক একরামুল হক, উজ্জ্বল কুমার নাথ এবং অভিভাবক প্রতিনিধি নজরুল ইসলাম মাসুদ, এইচ এম হানিফ, তুষার কান্তি দাস প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে নার্সারি–১ থেকে দশম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।