সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৯ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কেন নির্বাচনে নেই আসিফ মাহমুদ — এনসিপির ব্যাখ্যা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সদ্য যোগ দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না, বরং দলের মনোনীত প্রার্থীরা যাতে জয়ী হয়ে সংসদে মানুষের পক্ষে কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, তার জন্য নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, “এনসিপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন আজ। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করেছেন এবং নির্বাচনে নিজে অংশ না নিলেও দলের প্রার্থীদের জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

আসিফ মাহমুদ নিজেও বলেন, “আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমার জন্য সবচেয়ে বড় সাফল্য হবে, জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের সংসদে পাঠাতে সহায়তা করা এবং গণতান্ত্রিক উত্তরণে অবদান রাখা।”

তিনি আরও জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে অগ্রসর হওয়া শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের পক্ষে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, আসিফ মাহমুদ গত বছরের ৫ আগস্ট তৎকালীন সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। ১০ ডিসেম্বর পদত্যাগ করেছেন এবং ১১ ডিসেম্বর তা কার্যকর হয়।