সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৯ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ডুপ্লেক্স বাড়ি, নগদ ও সোনা—জামায়াত আমিরের সম্পদের বিস্তারিত হালফনামা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি হলফনামায় প্রকাশ, তার হাতে রয়েছে ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা নগদ। এছাড়া ১০ ভরি স্বর্ণের মূল্য এক লাখ টাকা, নিজ নামে ১১.৭৭ শতক জমির ওপর নির্মিত ডুপ্লেক্স বাড়ি যার মূল্য ২৭ লাখ টাকা, এবং অন্যান্য সম্পদ মিলিয়ে মোট বর্তমান সম্পদের আনুমানিক মূল্য এক কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা।

ডা. শফিকুর রহমান চিকিৎসা পেশায় নিয়োজিত। তার নামে আরও রয়েছে ২ একর ১৭ শতক কৃষিজমি, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি। কৃষিখাত থেকে বার্ষিক আয় প্রায় ৩ লাখ টাকা।

হিসাবমতে তার সম্পদের মধ্যে রয়েছে বন্ড, স্টক, যানবাহন ও আসবাবপত্র। এই তথ্য তিনি ঢাকা-১৫ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় প্রদান করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।