মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে। তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। জাতি চিরকাল তাকে স্মরণ করবে।
প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি শান্ত ও ধৈর্য ধরে শোক পালন করার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে তিনি আরও বলেন, “দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিরকাল মনে রাখবে।”