বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। লিটারপ্রতি ২ টাকা করে কমিয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করেছে সরকার।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ঘোষিত নতুন দাম আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১১৮ টাকা।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পর্যালোচনা করে অভ্যন্তরীণ বাজারে এই সমন্বয় আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দাম কমানোর ফলে পরিবহন ব্যয় ও সামগ্রিক বাজারে কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে পারে।