শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

শুক্রবার

০২ জানুয়ারি ২০২৬

২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে বিনামূল্যে ৭ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা

সাফায়েত মেহেদী, মীরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে বিনামূল্যে ৭ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) মিরসরাই উপজেলার বামনসুন্দর ফারুকীয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের উদ্যোগে এবং ক্লিফটন গ্রুপের সৌজন্যে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীরা চক্ষু সেবা গ্রহণ করেন। ক্যাম্পেইনে প্রাথমিকভাবে ১৫০ জন রোগীকে চানি (ছানি) অপারেশনের জন্য বাছাই করা হয়।

চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের পরিচালক লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, ট্রেজারার লায়ন রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), লায়ন রাখাল চন্দ্র নাথ, বামনসুন্দর ফারুকীয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি লায়ন শওকত আকবর সোহাগ, সুপার ইব্রাহিম খলিল, পরিচালা কমিটির অভিভাবক সদস্য হাফেজ নুর উদ্দিন, ফখর উদ্দিন মিরন, জাহাঙ্গীর আলম, সদস্য আবু সাঈদ লিটন, একাডেমিক কমিটির সভাপতি কবি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ সাজিদ, সদস্য দিদারুল ইসলাম খোকন, রেজাউল করিম সাহেদ, আতাউল করিম সোহেল।

অনুষ্ঠানে লায়ন শওকত আকবর সোহাগ বলেন, “এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ৭ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। পাশাপাশি ১৫০ জন রোগীকে চানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। শিগগিরই এসব রোগীর বিনামূল্যে চানি অপারেশন সম্পন্ন করা হবে।”