রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৪ জানুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: বাকলিয়ায় পুলিশের অভিযানে দুজন আটক

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার পুলিশ চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার এসআই (নিঃ) মনজুরুল আলম ভূঞাঁ, এসআই (নিঃ) শফিউল আলম ও এসআই (নিঃ) একে এম জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাদী মো. সেলিমের দায়ের করা এজাহারের প্রেক্ষিতে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. জোবায়ের (২৮) ও নয়ন শীল (২৯)। মো. জোবায়েরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এবং নয়ন শীলের বাড়ি ফটিকছড়ি উপজেলায়।

তবে তারা বর্তমানে বাকলিয়া থানাধীন এলাকায় ভাড়াবাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা নং-০৪ (তারিখ: ০৩ জানুয়ারি ২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৪৪৭/৪৪৮/৪২৭/৩৮৫/৩৪ ধারায় রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান।