সোমবার
০৫ জানুয়ারি ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রামের বোয়ালখালীতে মৎস্য অফিসে প্রশিক্ষণ নিতে আসা জেলেদের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মেহেদী হাসান ফারুক।
সোমবার (৫ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যেগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো মুজাহিদুল ইসলাম, মৎস্য অধিদপ্তর অফিস সহকারী আবু মোহাম্মদ নোমান, প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী সবুজ চন্দ্র প্রমূখ।
ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, হাড় কাঁপানো এই শীতে ভাসমান ও নিম্ন আয়ের মানুষ কষ্ট পাচ্ছেন। শীত নিবারণে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় শীতার্ত মানুষের গায়ে কম্বল তুলে দেওয়া হচ্ছে।