সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১০ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জাতির সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে—তারেক রহমানকে ঘিরে ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বেশ কঠিন সময়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরেছেন উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমগ্র দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “ইতোমধ্যে দূর থেকে তারেক রহমান ডিজিটাল মাধ্যমে যে বক্তব্যগুলো দিয়েছেন, তা গোটা জাতির সামনে নতুন আশার সঞ্চার করেছে। আমরা আশান্বিত হয়েছি, কারণ এবার সত্যিকার অর্থেই একটি উদারপন্থি ও গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।”

তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেই সংকট কাটিয়ে ওঠার একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।

অনুষ্ঠানে সাংবাদিক নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আজকে আমি মূলত কথা বলতে আসিনি। আজ আমাদের চেয়ারম্যান তারেক রহমান কথা বলবেন, আমরা শুনবো। যদিও ঠান্ডাজনিত কারণে তার কণ্ঠে কিছুটা সমস্যা হয়েছে, তারপরও তিনি আপনাদের সঙ্গে কথা বলতে অত্যন্ত আগ্রহী।”

এ সময় তিনি সাংবাদিকদের মন খুলে কথা বলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।