সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১০ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে আবুল বশর মেম্বার স্মৃতি সংসদের শীতবস্ত্র বিতরণ

সাফায়েত মেহেদী, মীরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে আবুল বশর মেম্বার স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার মিঠানালা মুরাদপুর (বানাতলী) জলদাশ পাড়ায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহদাত মামুনের সভাপতিতে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান চৌধুরী তপন। এসময় আরো উপস্থিত ছিলেন আবুল বশর মেম্বার স্মৃতি সংসদের সভাপতি ইউনিয়ন বিএনপি নেতা সরফু উদ্দীন, সাধুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুরুন নবী (মাইজ্জা) সওদাগর, সামাজিক সংগঠন আদর্শ গ্রাম শেখতোলার সাধারণ সম্পাদক জামশেদ আলম চৌধুরী তপু,  ইউনিয়ন যুবদল সদস্য আরিফ হোসেন বাবলু, যুবদল নেতা আবদুল কাইয়ুম, আবদুর রহমান পলাশ, জেলে সম্প্রদায়ের সমাজ নেতা ক্ষুদিরাম জল দাস, বাবুল জল দাস, পিন্টু জল দাস, সমির জল দাস।

আবুল বশর মেম্বার স্মৃতি সংসদের সভাপতি সরফু উদ্দীন বলেন, সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এলাকার আত্মসামাজিক উন্নয়নে কর্মকান্ড পরিচালনা করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারো শীত মৌসুমে হতদরিদ্র জলদাশপাড়ার বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আগামীও এমন কর্মকান্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।