শনিবার, ২ মে ২০২৬

বৃহস্পতিবার

১৫ জানুয়ারি ২০২৬

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

Logo

বোয়ালখালীতে গোয়াল ঘরে সাঁজালের আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া সাঁজালের আগুনে পুড়ে গেছে গোয়ালসহ ৩ বসতঘর। এ সময় গোয়ালঘরে থাকা ৩টি গরু দগ্ধ হয়ে মারা গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নরেশ মেম্বারের বাড়ির বাসু চৌধুরী, যিশু চৌধুরীর মাটির বসতঘর এবং কৃষ্ণ কিশোরের গোয়ালঘরসহ বসতঘর পুড়ে গেছে। গোয়ালঘরে থাকা ৩টি গরু দগ্ধ হয়ে মারা গেছে।

তিনি আরও জানান,  গোয়ালঘরে মশা তাড়াতে দেওয়া সাঁজাল থেকে আগুনে সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকা।