বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


ক্রীড়া প্রতিবেদক:: অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
এর আগে, বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে পরিচালক নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার পরও ক্রিকেটাররা মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল বিসিবি।
ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।
তবে এসব সিদ্ধান্তের পরও ক্রিকেটারদের পক্ষ থেকে বয়কট প্রত্যাহারের কোনো ঘোষণা না আসায় শেষ পর্যন্ত বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় বোর্ড।