সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২১ জানুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মুখ ধুতে দিতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল হুমায়রার

সাফায়েত মেহেদী, মীরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ির পুকুর ঘাটে মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে জান্নাতুল হুমায়রা নামে ৩ বছরের এক শিশু।

মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের মধ্যম মুরাদপুর (বানাতলী) গ্রামের ঈসমাইল হাজ্বী বাড়িতে এ ঘটনা ঘটেছে। হুমায়রা মলিয়াইশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের ছোট মেয়ে।

এলাকার বাসিন্দা, সমাজকর্মী মাসুদ রানা বলেন, মঙ্গলবার বিকেলে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে পুকুরের ঘাটে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় পুকুরে নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ৯ টায় জানাযা শেষে দাফন করা হয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন তারেক পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন।