শনিবার
২৪ জানুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নাইম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাটহাজারীতে ট্রাক চাপায় বাইক আরোহীর মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে হাটহাজারী উপজেলার ধলই শাহজাহান শাহ মাজার গেট এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন নাঈম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন।
নিহত নাঈম উপজেলার ধলই পূর্ব হাধুরখীল এলাকার লুৎফুর রহমান সারাং বাড়ির বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা আর্মি মনির আহমদের ছোট ছেলে।
চিকিৎসকরা জানান, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ওসি মো. শাহাবুদ্দিন।