বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৯ জানুয়ারি ২০২৬

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চান্দগাঁওয়ে পুলিশি অভিযান, দেশীয় চোলাই মদসহ গ্রেফতার ২

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযানে ১৮০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়,গত ২৭ জানুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানে মধ্যম মোহরা ওসি মিস্ত্রি বাড়ি মালেক মঞ্জিল রোড টিনশেড সেমিপাকা ঘর থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মৃত শাহ আলমের ছেলে মোঃ জামাল উদ্দিন (৫০) ও মৃত বাচ্চা মিয়ার ছেলে মোঃ মনছুর আহাম্মদ (৪২)। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এদিকে চান্দগাঁও থানা পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সাদা রঙের প্লাস্টিকের পলিথিনে ভরা ৩৫টি প্যাকেটে প্রতি প্যাকেটে ৪ লিটার করে মোট ১৮০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে,মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান চান্দগাঁও থানা পুলিশ।