রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে।
ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, অকটেন ১২০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বার্তায় বলা হয়, প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী— ডিজেল: ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা, অকটেন: ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা, পেট্রোল: ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা, কেরোসিন: ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা, এই নতুন দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
এদিকে, বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। মাত্র দুই দিনে স্বর্ণের দাম কমেছে প্রায় ৮০ হাজার টাকা।