সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শুক্রবার

০৬ ফেব্রুয়ারি ২০২৬

১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

সাতকানিয়ায় দোনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ রাত্রীকালীন আইন-শৃংখলা ও নিরাপত্তামূলক ডিউটি করাকালে ১টি দোনলা বন্দুক ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

সাতকানিয়ায় জমির টপসয়েল কাটায় এস্কেভেটর বিকল করল যৌথবাহিনী

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর ঢেমশা মাইজপাড়ার জনৈক রফিকুল ইসলামের বসতবাড়ির দক্ষিণ পাশে বাগান হতে ওই বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ঢেমশা চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ ডালিম উদ্দিন মজুমদার জানান, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে থানা পুলিশ এলাকায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রীকালীন আইন-শৃংখলা ও নিরাপত্তামূলক ডিউটি করাকালে যৌথ অভিযানে আজ শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৬ টার সময় ঢেমশা ইউপির ৫নং ওয়ার্ডস্থ উত্তর ঢেমশা মাইজপাড়া সকিনের জনৈক রফিকুল ইসলামের বসত বাড়ির দক্ষিণ পাশে বাগানে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর ১টি দোনলা বন্দুক ও ১২ বোর শর্টগানের ১ রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, এ সংক্রান্তে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।