শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রামের বাকলিয়া এলাকায় জুতার সোলের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা বহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে চেকপোস্টে ডিউটিতে থাকা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ইঞ্জিনে লুকিয়ে ইয়াবা পাচার, প্রাইভেট কারসহ চালক গ্রেফতার
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোলচত্বরস্থ পুলিশ বক্সের সামনে সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন—নরসিংদী সদর উপজেলার পশ্চিম কান্দাপাড়া এলাকার খোরশেদা বেগম (৪৫) ও শাহ জালাল মিয়া (৫২)।
পুলিশ জানায়, জুতার সোলের ভেতরে লুকিয়ে অভিনব পদ্ধতিতে ইয়াবা বহন করা হচ্ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।
তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।