রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৯ ফেব্রুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দেশের সব স্টেশনে লোকবল ও সরঞ্জামের পূর্ণ প্রস্তুতি ফায়ার সার্ভিসের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাপনার জন্য সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সংস্থার সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী, জামায়াতে ইসলামী জোটের ঐতিহাসিক নির্বাচনী ফলাফল: রয়টার্স

রোববার (৮ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ কথা জানান।

তিনি বলেন, নির্বাচনকালীন দুর্ঘটনা মোকাবিলায় দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় ফায়ার স্টেশনগুলোতে লোকবল ও সরঞ্জামের পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে। নির্বাচনের দিনও যেকোনো দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দ্রুত সাড়া দিতে সব ইউনিট প্রস্তুত থাকবে।

পাশাপাশি নির্বাচনী কাজে ব্যবহৃত হেলিপ্যাডগুলোতে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনকালীন যেকোনো দুর্ঘটনা, ভোটকেন্দ্রে হোক বা সড়কে অগ্নিকাণ্ড; ফায়ার সার্ভিস ২৪ ঘণ্টা সহায়তার জন্য প্রস্তুত থাকবে। জেলা প্রশাসকসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কর্মপরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে।