মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, দুইটি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গুলি ও ৪টি রামদা উদ্ধার করেছে র্যাব।
খেলতে গিয়ে পুকুরে, বাশঁখালীতে শিশুর মৃত্যু
সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার সরল ইউনিয়ন থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সরল ইউনিয়নে কিছু ব্যক্তি অস্ত্র নিয়ে এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে অভিযান যায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইটি বস্তা ফেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে ওই বস্তাগুলো থেকে একটি বিদেশি রিভলবার, দুইটি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গুলি ও ৪টি রামদা উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, উদ্ধার অস্ত্রগুলা বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।