রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি ২০২৬

৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

আই লাভ বোয়ালখালীর উদ্বোধন

বোয়ালখালী প্রতিনিধি: কালুরঘাট সেতুর পার হলেই চোখে পড়ছে “আই লাভ বোয়ালখালী”। রত্নগর্ভা নান্দনিক সৌন্দর্য আধার এ উপজেলার গৌরবময় ইতিহাস সারাবিশ্বে সমাদৃত।

বোয়ালখালীতে অভিযানে উদ্ধার শটগান-গুলি, সিলিন্ডার দোকানি আটক

বোয়ালখালী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার পরিকল্পনা এবং সার্বিক তত্ত্বাবধানে পৌরসভার উদ্যােগে শোভাময় সৌন্দর্য প্রকল্পের আওতায় সেতুর পূর্বপ্রান্তে বসানো হয়েছে এ নামফলক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ নাম ফলকের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। এ সময় তিনি ফুল গাছের একটি চারা রোপণ করেন।

এতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আকরাম হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো.ফারুক হোসেন, পৌর উপ-সহকারী প্রকৌশলী মো.কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।