সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৪ ফেব্রুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ার পর আজ নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এতে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে বিজয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।

এ ছাড়া এনসিপি ছয়টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে জয় পেয়েছে। এই তিনটি দলই ১১ দলীয় জোটের অংশ। অন্যদিকে ইসলামী আন্দোলন, গণ-অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয়লাভ করেছে। সাতটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

ইসি সচিব জানান, অর্থ ঋণ মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রামের দুটি আসনের ফলাফল গেজেটভুক্ত করা হবে না।

তবে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বিএনপির সরওয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে বিএনপির আসলাম চৌধুরি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।