শনিবার
১৪ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তিনি নেদারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তবে প্রাথমিকভাবে তিনি জার্মানিতে যাবেন বলে জানা গেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফয়েজ আহমদ তৈয়্যব।
বিশেষ সহকারীর ঘনিষ্ঠ সূত্র জানায়, শনিবার সকালে তিনি দেশ ছাড়েন। দেশ ছাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ফয়েজ আহমদ তৈয়্যব নেদারল্যান্ডের নাগরিক।
জাতীয় নির্বাচনের আগে গত ৯ ও ১০ ফেব্রুয়ারি তিনি মন্ত্রণালয়ের আওতাধীন দুই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। সে সময় কর্মকর্তারা তাকে শুভেচ্ছা উপহারও দেন।
সূত্র জানায়, নেদারল্যান্ডের নাগরিক হিসেবে তার দেশটির পাসপোর্ট রয়েছে এবং তিনি সেই পাসপোর্ট ব্যবহার করেই দেশ ত্যাগ করেছেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ফয়েজ আহমদ তৈয়্যবকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি ডাক ও টেলিযোগাযোগ খাতে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেন।
এসব সংস্কার উদ্যোগের কারণে তিনি একদিকে যেমন প্রশংসিত হন, অন্যদিকে তেমনি নানা বিতর্ক ও সমালোচনার মুখেও পড়েন।