রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৬ ফেব্রুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ঢাকার পথে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার পথে রয়েছেন নালিন্দা জয়াতিসা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তিনি কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন।

জামায়াত আমিরের বাসায় সৌজন্য সাক্ষাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইক‌মিশন জানিয়েছে, বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী সকালে কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইক‌মিশনার আন্দালিব ইলিয়াস।

হাইক‌মিশন বলছে, এই ঐতিহাসিক অনুষ্ঠানে শ্রীলঙ্কার মন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে।