বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে তোলা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া থেকে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১০ ফেব্রুয়ারি একই আদালতের বিচারক আনোয়ারুল হক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, সদর থানার পুলিশ হিরো আলমকে তার নিজ এলাকায় ধরার চেষ্টা করলে তিনি ঢাকায় পালানোর চেষ্টা করেন। পরে শাজাহানপুর থানা সংলগ্ন এলাকায় ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, হিরো আলম মিথিলা নামে এক নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত করাতে বাধ্য করেন।
অভিযোগ অস্বীকার করলে ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথিলা মামলা করেন। পরে পিবিআই তদন্তে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়। এরপর আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।