সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২২ ফেব্রুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

থানার পুকুর থেকে লুট হওয়া গুলি উদ্ধার

ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে ২১৯ পিস গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি সকালে ওই পুকুরে সেচ দিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়েছে।

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ: বাকলিয়া পুলিশের জালে ১০ নারী-পুরুষ

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা একটি সোর্সের মাধ্যমে জানতে পারি দাগনভূঞা থানার পুকুরে গণঅভ্যুত্থানকালে মিসিং হওয়া কিছু অস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা ওই পুকুরে সেচ দিই। এক পর্যায়ে পুকরে অক্ষত অবস্থায় ২১৯টি শর্টগানের গুলি পাওয়া যায়।

তিনি আরও বলেন, বুলেটের মাঝে বাংলাদেশ পুলিশ লেখা আছে। এখনো তল্লাশির কাজ চলমান থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না৷