রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০১ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

২৭ মার্কিন ঘাঁটিতে হামলার দাবি, উত্তেজনা চরমে

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার জবাবে তারা ষষ্ঠ দফার পাল্টা হামলা শুরু করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, ইসরায়েল এবং এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে।

তাদের দাবি অনুযায়ী, এ অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ এবং একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানি বাহিনী পর্যায়ক্রমে ‘অনুশোচনামূলক চপেটাঘাতের’ মাধ্যমে প্রতিশোধের আরও ভিন্ন ও কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে।

তবে হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।