সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০১ মার্চ ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মার্চ মাসের জ্বালানি ঘোষণা—দামে নেই পরিবর্তন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: মার্চ মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম। ফেব্রুয়ারির মতো এবারও প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে মার্চ মাসে ভোক্তা পর্যায়ে ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

এর ফলে টানা দ্বিতীয় মাস জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন এলো না।