রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০১ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নিউমোনিয়ায় ভুগছেন অর্থমন্ত্রী—অবস্থা উন্নতির দিকে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল–এ চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১ মার্চ) তার ব্যক্তিগত সহকারী মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বলেন, মন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

উল্লেখ্য, আমীর খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। পরবর্তীতে নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।