রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৪ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভোররাতে এস ড্রাইভ: সিএমপি ডিবির জালে দুই মাদককারবারি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

মঙ্গলবার (৪ মার্চ) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে ডিবি (উত্তর) টিম নং-০২ চট্টগ্রাম মহানগর এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযান (এস ড্রাইভ) পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে একই দিন ভোর ৩টা ৪৫ মিনিটে সিএমপি’র খুলশী থানাধীন দামপাড়াস্থ কে-স্কয়ার কনভেনশন হলের বিপরীত পাশে গ্রীন লাইন বাস কাউন্টারের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সন্দেহভাজন দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে সঙ্গে থাকা অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মোঃ রাসেল (২৯) ও মোঃ মোফাজ্জল হোসেন (৬২)। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মোঃ রাসেলের হেফাজত থেকে ৩,০০০ (তিন হাজার) পিস এবং মোঃ মোফাজ্জল হোসেনের হেফাজত থেকে ২,০০০ (দুই হাজার) পিসসহ সর্বমোট ৫,০০০ (পাঁচ হাজার) পিস কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ জব্দ তালিকা প্রস্তুতপূর্বক আইনানুগভাবে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি (উত্তর) বিভাগ।