মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৪ মার্চ ২০২৬

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন: লাখ টাকা জরিমানা

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের আলুটিলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার। অভিযান চলাকালে জোরারগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১ লাক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।