বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


জয়নাল, চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ সম্প্রতি নিহত আয়েশা সিদ্দিকা মুক্তার শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশ্বাস দেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নেন জসীম উদ্দিন আহমেদ। তিনি তাদের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানান এবং বলেন, এ কঠিন সময়ে তিনি ও প্রশাসন পরিবারটির পাশে রয়েছে।
তিনি বলেন, “চন্দনাইশে অন্যায়ের কোনো স্থান নেই। এ ধরনের নির্মম ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
এমপি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।
এমপির এই মানবিক উপস্থিতি শোকাহত পরিবারকে কিছুটা হলেও সান্ত্বনা দিয়েছে। এলাকাবাসীও আশা প্রকাশ করেছেন, দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঠিক বিচার নিশ্চিত হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।