বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশনে তিনি এ বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, “আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।”
তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, এই সংসদকে সরকার প্রাণবন্ত করে তুলতে চায়। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় তিনি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল হোসেন-কে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাদের অভিনন্দন জানান।