শুক্রবার
১৩ মার্চ ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: তদবিরকে নয়, সবক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সবক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না।
চাকরির বাজারকে কঠিন আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, তরুণদের আত্মকর্মসংস্থান তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
এ সময় নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও চার লেন মহাসড়ক নির্মাণসহ নানা অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।