বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৪ মার্চ ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সিআরএফের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরের এশিয়ান এসআর হোটেলে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোজ আহমেদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সিআরএফের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সিনিয়র সহ-সভাপতি আলীউর রহমান, সহ-সভাপতি হাসান মুকুল, নির্বাহী সদস্য সজল চৌধুরী ও মোহন মিন্টু, অর্থ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মো. হাসান মুরাদ এবং সদস্য নুর মোহাম্মদ রানা ও রোজি চৌধুরী প্রমুখ।

সভাপতির বক্তব্যে কাজী আবুল মনসুর বলেন, ফোরামের সদস্যদের জন্য আবাসন প্রকল্প গ্রহণের চেষ্টা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম স্বচ্ছতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে। সাংবাদিকদের মান উন্নয়নে ফোরাম সর্বদা সচেষ্ট।

তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের সব উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।