রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৫ মার্চ ২০২৬

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

রোজা রেখে মেকআপ ও কসমেটিক ব্যবহার করলে রোজা ভাঙে কি?

নিউজ ডেস্ক: রোজা অবস্থায় কসমেটিক বা সাজ-সরঞ্জাম যেমন মেকআপ, লিপস্টিক ও নেইল পলিশ ব্যবহার করা থেকে বিরত থাকা উত্তম। কারণ রোজার মূল শিক্ষা হলো সংযম ও আত্মসংযম বজায় রাখা। এসব প্রসাধনী ব্যবহার অনেক সময় রোজার উদ্দেশ্য ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তবে বিশেষ প্রয়োজনে এসব ব্যবহার করলে রোজা নষ্ট হয় না। অর্থাৎ মেকআপ, লিপস্টিক বা অন্য প্রসাধনী ব্যবহারের কারণে রোজা ভেঙে যাবে—এমন নয়। তবে খেয়াল রাখতে হবে, এগুলোর ব্যবহার যেন শরিয়তবিরোধী বা হারাম কোনো কাজে না জড়ায়।

অন্যদিকে নেইল পলিশ লাগানো থাকলে অজু বা গোসল শুদ্ধ হয় না। কারণ এটি নখে এমন একটি স্তর তৈরি করে, যার কারণে পানি নখে পৌঁছায় না। ফলে অজু বা ফরজ গোসল সহিহ হবে না এবং সেই অবস্থায় নামাজ আদায়ও বৈধ হবে না। এমনকি কারও মৃত্যু হলে তার নখে নেইল পলিশ থাকলে তা তুলে তারপর গোসল করাতে হবে।

(সূত্র: জামিউল ফাতাওয়া)