রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৫ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কাগজ দেখে বক্তব্যে আপত্তি, এমপিকে থামালেন স্পিকার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় কাগজ দেখে পড়া থেকে বিরত থাকতে সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সংসদে কাগজ দেখে বক্তব্য পড়া অনুমোদিত নয়।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনে বরগুনা-১ আসনের ইসলামী আন্দোলনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ বক্তব্য দেওয়ার সময় কাগজ দেখে পড়ছিলেন। এ সময় স্পিকার তাকে এ বিষয়ে সতর্ক করেন।

স্পিকার বলেন, “আপনি এবং আপনার পূর্ববর্তী বক্তা কাগজ দেখে বক্তব্য দিয়েছেন। সংসদে এটা এলাউড না। ভবিষ্যতে না দেখে বলার অভ্যাস করুন। এটি সংসদের রেওয়াজ এবং আমাদের সবার তা মানা উচিত।”

তিনি আরও বলেন, বিষয়টি তিনি বিনীতভাবে সংসদ সদস্যদের জানাচ্ছেন এবং ভবিষ্যতে সবাইকে এ নিয়ম মেনে চলার আহ্বান জানান।