রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২০ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মধ্যপ্রাচ্যে আজ ঈদুল ফিতর—বাংলাদেশসহ বহু দেশে শনিবার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দেয় সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে মসজিদুল হারাম এবং মসজিদে নববী-তে। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন-এর বিভিন্ন মসজিদেও ঈদের বিশেষ জামাতের আয়োজন করা হয়েছে।

তবে চলমান সংঘাতের কারণে ইরান-সহ কিছু দেশে নিরাপত্তা বিবেচনায় খোলা ঈদগাহে নামাজ আয়োজন সীমিত বা বাতিল করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের পাশাপাশি আজ ঈদ উদযাপন করছে অস্ট্রেলিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশও।

অন্যদিকে, এশিয়ার অনেক দেশে বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, লিবিয়া ও মরক্কোসহ আরও কয়েকটি দেশ।