রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৯ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ঈদের ছুটি শেষে সরব সংসদ, আজ থেকে আবার অধিবেশন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ঈদের ছুটি শেষে আজ থেকে পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রোববার (২৯ মার্চ) অধিবেশন আবার বসছে জাতীয় সংসদ ভবন-এ।

আজকের কার্যসূচিতে রয়েছে সরকারি দলের সংসদীয় সভা। পাশাপাশি অধ্যাদেশ-সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে। এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ তা মূলতবি করা হয়েছিল।

অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।

এছাড়া দিনের কর্মসূচিতে থাকবে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশ নিয়ে আলোচনা।

সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।