রবিবার
২৯ মার্চ ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় অবস্থিত বিডি ফুড কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে পরিস্থিতি সামাল দিয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে দ্রুত নিকটবর্তী স্টেশনগুলোর ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
আগুনের তীব্রতা বেশি থাকায় পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৮টিতে উন্নীত করা হয়। ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, সকাল ১১টা ৪০ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং বিডি ফুডের তিন নম্বর কোল্ড স্টোরেজে আগুন লাগে।
তিনি জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোল্ড স্টোরেজে প্রায় ২ হাজার টনের বেশি মাছ মজুত রয়েছে। বর্তমানে ঠাণ্ডার মাত্রা কমানো, ধোঁয়া অপসারণ এবং মাছের কার্টন সরিয়ে আনার কাজ চলছে।
প্রয়োজনে দেয়াল ভেঙে ফেলার প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।