মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আজ মঙ্গলবার আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন ঘোষণায় ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা, ফলে প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
গত শুক্রবারের পর থেকে মোট তিন দফায় ভরিপ্রতি সোনার দাম বেড়েছে ৯ হাজার ৮৫৬ টাকা। এর আগে টানা কয়েকদিন দাম কমার পর আবার ঊর্ধ্বমুখী হলো বাজার।
নতুন মূল্য অনুযায়ী—২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ২১৩ টাকা, সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
বাজুস জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে এবং এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ হবে।
শুধু সোনা নয়, রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেট রুপার ভরি এখন ৫ হাজার ৭১৬ টাকা, যা আগে ছিল ৫ হাজার ৩৬৫ টাকা।
বাজুস বলছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারের প্রভাবেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।
বিশ্ববাজারে দামের ঊর্ধ্বগতিই মূল কারণ। নিউইয়র্ক স্পট মার্কেটে সোনার দাম আউন্সপ্রতি বেড়ে ৪ হাজার ৫৫৫ ডলারে পৌঁছেছে। ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা এবং বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজ—এসব কারণে সোনার দামে দীর্ঘমেয়াদি ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
তবে ডলারের শক্তিশালী অবস্থান ও বৈশ্বিক সংঘাতের প্রভাবে মাঝেমধ্যে দামে ওঠানামাও হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।