মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছে সরকার। এপ্রিল মাসে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব এনামুল হকের স্বাক্ষরে জারি করা ওই আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আদেশে বলা হয়, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী এপ্রিল মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে।
নির্ধারিত দামে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এই দাম আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে আপাতত জ্বালানি খাতে মূল্যবৃদ্ধির চাপ থেকে স্বস্তি পাচ্ছেন ভোক্তারা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।