বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০১ এপ্রিল ২০২৬

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ডান্ডি গামে আসক্ত পথশিশুদের পুনর্বাসনে করণীয় নিয়ে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক: ডান্ডি (আঠা) গামে আসক্ত পথশিশুদের পুনর্বাসনে করণীয় নির্ধারণে চট্টগ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের সহযোগিতায় “ডান্ডি গামে আসক্ত পথশিশুদের পুনর্বাসনে করণীয়” শীর্ষক এ সভা বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টায় মুরাদপুরস্থ চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ওমর ফারুক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজি চৌধুরী, আইটি সম্পাদক আসিবুর রহমান এবং সিআইডি ইন্সপেক্টর শেখ মোহাম্মদ মাহমুদসহ অন্যান্যরা।

সভায় চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা, বিশেষ করে রেলওয়ে স্টেশন ও ফুটপাতে অবস্থানরত ডান্ডি (আঠা) আসক্ত পথশিশুদের বর্তমান অবস্থা তুলে ধরা হয়। তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কৌশল ও কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, পথশিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; বেসরকারি প্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠন এবং সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টাই এ সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করতে পারে।