শনিবার
০৪ এপ্রিল ২০২৬
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় একটি পুকুর থেকে মো. শুক্কুর (৪৮) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) সকালে কাজী মসজিদসংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শুক্কুর একই এলাকার হাজীক্যাম্পের বাসিন্দা এবং নূর আহম্মদের ছেলে।
পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) খোকন দাশ জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে।
তিনি আরও জানান, মৃতদেহের চোখে হালকা আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।