মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২১ মার্চ ২০২৪

১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

 কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ ) প্রধান কার্যালয়ে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ  কর্মসূচি অনুষ্ঠানে  সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-১ এর প্রধান মো. তৌহিদ হোসেন,  মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।