রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

০৯ এপ্রিল ২০২৬

৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

কক্সবাজারে বিশেষ অভিযান—ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৯

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের চার সদস্যসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার ও গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ধরা পড়া ছিনতাইকারীরা হলো—মো. রফিক (৩৮), আব্দুল ওয়াহিদ (২৪), রহিম ওরফে রং চা (৩৮) এবং আবু জাফর ছিদ্দিক ওরফে সালমান শাহ (২১)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, কক্সবাজার পৌরসভা ও আশপাশের ইউনিয়ন এলাকায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।