সোমবার
২৭ এপ্রিল ২০২৬
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি


উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের সাতকানিয়ায় ‘মুখোশধারী’ কয়েকজনের হামলায় আহত হয়ে এক চা দোকানি মারা গেছেন।
সোমবার ভোর রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত মুহাম্মদ শাহাদাত (৩০) উপজেলার ঢেমশা ইউনিয়নের বাসিন্দা। সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় তার একটি চায়ের দোকান ছিল।
সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক জানান, রোববার রাত ১১টার দিকে মুখোশধারী কয়েকজন ব্যক্তি এসে শাহাদাতকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
কারা এ হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।