সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৮ এপ্রিল ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

স্বর্ণের দামে আবারও স্বস্তি, ভরিতে কমল ২,২১৬ টাকা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজার ও স্থানীয় বাজারে তেজাবি (বিশুদ্ধ) স্বর্ণের দাম কমে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী হওয়া এবং দেশের বাজারে কাঁচা স্বর্ণের দামের সমন্বয়ের কারণেই এই মূল্যহ্রাস করা হয়েছে। নতুন এই দাম শিগগিরই কার্যকর হবে।

এর ফলে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরলেও বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে ভবিষ্যতে দামের আরও ওঠানামা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।